ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বিশ্বে করোনায় ১৫ লাখ ৪৯ হাজার লোকের মৃত্যু

ads

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা ১৫ লাখ ৪৯ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৯০৬ জন। ইউরোপে মহামারির সেকেন্ড ওয়েভের এ পর্যায়ে দৈনিক মৃত্যু কিছুটা কমেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনে। গত সোমবারও (৭ ডিসেম্বর) সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। ১৪শ’র বেশি মৃত্যুতে দেশটিতে প্রাণহানি দু’লাখ ৯০ হাজারের বেশি। আক্রান্ত ১ কোটি সাড়ে ৫৩ লাখ।


দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৫ শতাধিক মৃত্যুতে ইতালিতে প্রাণহানি সাড়ে ৬০ হাজারের বেশি। ৪শ’ থেকে ৫শ’ মৃত্যু রেকর্ড করেছে জার্মানি, ব্রাজিল, ভারত ও রাশিয়া। ফ্রান্সেও এদিন প্রাণ গেছে সাড়ে ৩শ’ মানুষের। ব্রাজিলে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ। ভারতে এ সংখ্যা ১ লাখ ৪১ হাজারের মতো; মেক্সিকোতে ১ লাখ ১০ হাজারের বেশি।


মহামারির শুরু থেকেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে চীনের ভূমিকা রয়েছে। ট্রাম্প প্রশাসনের সেই দাবিকে আরও জোরালো করে চীনের উহানের ল্যাবের এক ভাইরোলজিস্ট লি মেং ইয়ানের বক্তব্য। লি মেং ইয়ান বলেন, চীনের ল্যাবেই তৈরি করা হয়েছে করোনা ভাইরাস। এটি মানুষের তৈরি বলে তার কাছে শতভাগ প্রমাণ রয়েছে।


হংকংয়ে জন্ম নেওয়া ভাইরোলজিস্ট লি মেং ইয়ান পালিয়ে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রে। বছরের শুরুতে তাকে চীন হত্যা করতে চেয়েছিল বলে ভয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান তিনি।



তিনি জানান, চীনের পূর্বাঞ্চলে গত বছরের শেষ দিকে নিউমোনিয়ার মতো এই রোগ নিয়ে প্রথম দিকে গবেষণাকারীদের একজন ছিলেন তিনি। কিন্তু যখন রোগীর সংখ্যা বাড়তে থাকে তখন তাকে নীরব ও সতর্ক থাকতে বলা হয়। তার সুপারভাইজার তাকে বলেন, আমরা সমস্যায় পড়ব এবং গুম হয়ে যাব।

ads
ads
ads

Our Facebook Page